২০২৩ সালে মৎস্য অধিদপ্তরে বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল যার পরীক্ষা ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে।আশা করা যায় এই নিয়োগ সম্পন্ন হওয়ার পরপরই আরো একটি সার্কুলার প্রকাশিত হবে ইনশাআল্লাহ। 


২০২১ সালে অনুষ্ঠিত মৎস্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নাবলী।




১. বাক্য শুদ্ধ করে লিখুন:

ক) পরবর্তীতে তুমি আবার এস।

উত্তর: পরে তুমি আবার এস।

খ) দৈন্যতা সবসময় ভাল নয়।

উত্তর: দীনতা/ দৈন্য সবসময় ভাল নয়।

গ) পরীক্ষা কালীন সময়ে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ।

উত্তর: পরীক্ষার সময়ে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ।

ঘ) ইদানিং কালে তার অবকাশ নাই।

উত্তর: ইদানিং তার অবকাশ নাই।

ঙ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

উত্তর : তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।


২. বাক্য রচনা করুন :


ক) সুখ

উত্তর: সুখের লাগিয়া এ ঘর বাধিনু, অনলে পুড়িয়া গেল।

খ) স্রোত

উত্তর: সময় ও নদীর স্রোত কাহারো জন্য অপেক্ষা করে না।

গ) রাজনীত

উত্তর: রাজার নীতি রাজনীতি এখন নীতিবীহিন।

ঘ) নদী

উত্তর: বাংলাদেশের সবথেকে বড় নদী মেঘনা।

ঙ) দুর্যোগ

উত্তর: বজ্রপাত এখন প্রাকৃতিক দুর্যোগ।


৩. সন্ধি বিচ্ছেদ করুন।


ক) বিপচ্ছয়া

উত্তর: বিপদ-ছায়া

খ) উল্লেখ

উত্তর: উৎ-লেখ

গ) শুভেচ্ছা

উত্তর: শুভ+ইচ্ছা

ঘ) নবোঢ়া

উত্তর: নব-উঢ়া

ঙ) সংরক্ষা

উত্তর : সম- রক্ষা 


৪. বাগধারা করুন :


ক) অক্কা পাওয়া-- মারা যাওয়া

খ) পটল তোলা-- মারা যাওয়া 

গ) অন্তর টিপুনি -- পীড়াদায়ক 

ঘ) বিড়ালের আড়াই পা-- অহংকারী হওয়া

ঙ) সিং ভেঙে বাছুরের দলে-- বয়স্ক মানুষের ছেলে মানুষি


৫. Correct the following sentences. 


a. He is as tall as me.

Correct : He is as tall as I.

b. Rahim has gone to the market yesterday.

Correct: Rahim went to the market yesterday.

c. Can you tell me where is the post office?

Correct: Can you tell me where the post office is?

d. I am not in the committee.

Correct: I am not on the committee.

e. I prefer to read than to write.

Correct: I prefer reading to writing.


৬. Fill in the blanks with appropriate Prepositions.


a. He died-overeating.

Answer: from

b. I am tired-waiting for you.

Answer: of

c. Let me congratulate -- your success.

Answer: on

d. My friend has broken faith- me.

Answer: with

e. My brother is expert -account.

Answer : at


. Fill in the blanks with appropriate article.


a. The rose is -- nice flower.Answer : a

b. What -- beautiful sight is! Answer: a

 c. I have already read--book. Answer: the

 d. He is -- ΜΑ. Answer: an 

e. I saw-eyed man.Answer : a