মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে উদিত হয় ঈদের চাঁদ। আসন্ন এই ঈদানন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে বিত্তশালী ও সামর্থ্যবানরা এগিয়ে আসুন। ঈদের এই আনন্দোৎসবকে আরো রঙিন করতে গরিব ও অসহায়দের দিকে সাম্যের হাত বাড়িয়ে দিন।  নোমান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, সব মুমিন এক দেহের মতো।


যখন তার চোখে যন্ত্রণা হয়, তখন তার পুরো শরীরই তা অনুভব করে। যদি তার মাথা ব্যথা হয়, তাতে তার পুরো শরীরই বিচলিত হয়ে পড়ে। (মুসলিম, হাদিস : ২৫৮৬