নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে। চাকরিপ্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে। তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইসিটি বিষয়ে ছয় মাসের সনদধারীরা নিয়োগ পেতে রিট করেছেন। আমরা আদালতকে এ বিষয়টি অবহিত করব। আদালতের স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে। ঈদের আগেই ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি। See more