প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত বছরগুলোর আলোকে প্রাথমিক শিক্ষা রিলেটেড কমন উপযোগী প্রশ্নাবলী:




১. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে?
উত্তর : ১৯৯০ সালে। 

২. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?
উত্তর: ১ জানুয়ারি,১৯৯২।

৩. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারাদেশে সম্প্রসারিত হয়--
উত্তর: ১৯৯৩ সালে।

৪. খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু হয় কবে??
উত্তর: ১৯৯৩ সালে।
 
৫. প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৮১ সালে।


৬. বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম--
উত্তর: আনন্দ স্কুল।

৭. প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা?? 
উত্তর: ছাত্রছাত্রীদের ঝরে পড়া।

৮. প্রাথমিক শিক্ষা জাতীয়করণ হয়- ১৯৭৩ সালে।

৯. প্রাথমিক শিক্ষার অন্যতম সমস্যাগুলো- অদক্ষ শিক্ষক, ঝরে পড়া, অবকাঠামোগত সমস্যা,দারিদ্র্য, ক্লাসরুম স্বল্পতা,মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব,উন্নত প্রযুক্তির অভাব ইত্যাদি। প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা- ৬০% মহিলা,২০% পোষ্য,২০% বিজ্ঞান ও ২০% সাধারণ শিক্ষার্থীদের জন্য। যার কারণে অনেক ভা লো যোগ্য লোক এখানে শিক্ষক হিসাবে নিয়োগ পাই না ফলে মানসম্মত শিক্ষা সম্ভব হচ্ছে না।

১০. VGF - Vulnerable Group Feeding. 

১১. প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে?? --১৯৭৪ সালে।

১২. প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা-- ৬-১০ বছর।

১৩. PMED এর ফুল রুপ--  Primary and mass education division. 

১৪. ছেলেমেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে -- ৫ম শ্রেণী পর্যন্ত 

১৫. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে?? 
-- প্রাথমিক শিক্ষা অধিদফতর 

১৬. প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করেন -- ডিপিই

১৭. 'কিন্ডারগার্টেন' এর প্রবর্তক -- ফ্রোয়েবল

১৮. প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা কতটি?? -- ২৯ টি

১৯. উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে ? -- ১৯৯৯১ সালে

২০. নিরক্ষর মুক্ত জেলা -- রাজশাহী ও লালমনিরহাট

২১. বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা-- মাগুরা 

২২. বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম-- বিকশিত 

২৩. NAPE কী?
-- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি 

২৪. NAPE কোথায় অবস্থিত?? 
-- ময়মনসিংহ 

২৫. কথকলিপি হলো-- বর্ণমালার ইলেকট্রিক বই

২৬. 'Education' শব্দটির উৎপত্তি হয়েছে -- লাতিন ভাষা থেকে 

২৭. বাংলাদেশের শিক্ষা কয় স্তর বিশিষ্ট?? -- ৩ স্তর বিশিষ্ট 

২৮. প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদী??  -- ৫ বছর

২৯. NAPE প্রতিষ্ঠিত হয়-- ১৯৬৯ সালে

৩০. 'উপানুষ্ঠানিক শিক্ষানীতি' প্রণয়ন করা হয় -- ২০০৬ সালে

৩১. ২০১৯  সাল পর্যন্ত নিরক্ষরমুক্ত জেলা-- ৭ টি

৩২. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চালু হয় -- ২০০৩ সালে

৩৩. 'কিন্ডারগার্টেন ' অর্থ -- শিশুদের বাগান

৩৪. 'জাতীয় শিক্ষানীতি - ২০১০' কার নেতৃত্বে প্রণীত হয়?--  অধ্যাপক কবির চৌধুরী 

৩৫. বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? -- ১৯৭২ সালের ২৬ জুলাই 

৩৬. ১৯৭৪ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান -- কুদরত- ই খুদা

৩৮. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি -- কুদরত- ই খুদা শিক্ষা কমিশন 

৩৯. জাতীয় শিক্ষানীতি - ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত? -- অষ্টম শ্রেণী