নিবন্ধনে সবচেয়ে বেশি পদ ফঁাকা থাকে ইংরেজি ও বাংলা বিষয়ে। সর্বশেষ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে স্কুল পর্যায়ে  ইংরেজিতে সুপারিশ পেয়েছেন ৩৫৪০ জন এবং বাংলায় ৩০৯০ জন।কলেজ পর্যায়ে ইংরেজিতে সুপারিশ পেয়েছেন ৬৩৫ জন এবং বাংলায় ১২৬৩ জন।

আশা করা যাচ্ছে ৫ম গণবিজ্ঞপ্তিতে কলেজ পর্যায়ে   ইংরেজিতে ৬০০+ এবং বাংলায়  ১০০০+ সুপারিশ পাবেন।স্কুল পর্যায়ে ইংরেজিতে ৪০০০+ এবং বাংলায় ৩৫০০+ সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। এছাড়া ভৌত বিজ্ঞান, চারুকলা, আইসিটি,জুনিয়র মৌলভী বিষয়ে অনেক পদ শূন্য রয়েছে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে।

১৬ তম নিবন্ধনে ৬৮০০০ পদে গণবিলুপ্তি দেওয়া হলেও শেষ অবধি ৩৬০০০+/- সুপারিশ করে।১৭ তম নিবন্ধনেও আশা করা যাচ্ছে ৫০০০০+ পদ থাকবে। ১৭ তম নিবন্ধনধারীদেরও সবার চাকরি নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে। 

১৭ তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।এছাড়া ১-১৭ তম নিবন্ধনধারীদের জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এনটিআরসিএ এর কর্মকর্তাদের ভাষ্যমতে আগামী এপ্রিল মাসে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

১ জন ব্যক্তি ১০০০ টাকার বিনিময়ে ৪০ টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন।ভালোভাবে পছন্দক্রম দিতে পারলে ১৭ তম সবার জব হবে ইনশাআল্লাহ। 

এছাড়া বাংলা, ভৌত বিজ্ঞান, আইসিটি,চারুকলা, জুনিয়র মৌলভি তে সবচেয়ে বেশি পদ ফঁাকা রয়েছে। অর্থনীতি তথা কলা অনুষদের বিষয়গুলোতে পদ সল্পতার কারণে বেশি নম্বর পেয়েও অনেকে জব পাইনি।তাই চিন্তা না করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ আমাদের সবার রিজিকের ব্যবস্থা করেন।

১৮ তম নিবন্ধনধারীরা প্রিলিমিনারিতে ৪০ পেলেই পাশ করবেন। অনেকেই দেখলাম সোশাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।কোন প্রকার গুজবে কান দিবেন না।

আপনাদের পরীক্ষা মার্চ মাসের ১৫ তারিখ হয়ে যাবে।প্রিলিতে কোয়ালিফাই করার পরপরই রিটেনের জন্য ভালোমতো প্রস্তুতি শুরু করে দিবেন।কারণ নিবন্ধনে রিটেন পাশ করা অনেক কঠিন ব্যাপার।সবার প্রতি শুভ কামনা রইলো। 

১৮ তম নিবন্ধনে সর্বকালের সর্বোচ্চ আবেদন পড়েছে। তাই প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে হবে।দীর্ঘদিন সার্কুলার না হওয়ায় সবাই বসে আছে তাদের সর্বোচ্চ আউটপুট দেওয়ার জন্য।বাংলা ও ইংরেজি বিষয়ে ১৮ তমতে ১৭ তম থেকে অনেক প্রতিযোগিতা বাড়বে বলে আশংকা করছি।